1. বায়োডাটা তৈরি
সঠিক তথ্য দিয়ে আপনার biodata তৈরি করুন।
বিশ্বস্ত, নিরাপদ ও আধুনিক ম্যাট্রিমনি প্ল্যাটফর্ম—যেখানে পরিবার-কেন্দ্রিকভাবে উপযুক্ত পাত্র-পাত্রী খুঁজে পাওয়া যায়।
আর তাঁর নিদর্শনাবলীর মধ্যে রয়েছে যে, তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে জীবনসঙ্গী সৃষ্টি করেছেন—যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি পাও।
(সূরা আর-রূম, আয়াত ২১)চারটি সহজ ধাপে আপনার যাত্রা শুরু করুন।
সঠিক তথ্য দিয়ে আপনার biodata তৈরি করুন।
Advanced filter দিয়ে পছন্দের profile খুঁজুন।
Connection ব্যবহার করে অভিভাবকের contact নিন।
অভিভাবকের মাধ্যমে পরবর্তী সিদ্ধান্ত নিন।
নির্বাচিত কিছু পাত্র-পাত্রীর বায়োডাটা। আজই আপনার পছন্দের জীবনসঙ্গী খুঁজে নিন।

আমাদের লক্ষ্য হলো বিয়ের উদ্দেশ্যে পরিচয় প্রক্রিয়াকে সহজ, সম্মানজনক এবং privacy-conscious রাখা।
আপনার পছন্দের মানুষের অভিভাবকের সাথে যোগাযোগ করতে সুবিধাজনক প্যাকেজ বেছে নিন
আপনার প্রয়োজন ও ব্যবহার অনুযায়ী সাজানো বিভিন্ন কানেকশন সুবিধা এক জায়গায় দেখুন। তুলনা করে আপনার জন্য মানানসই প্যাকেজটি সহজেই বেছে নিন।
Go Packageযেকোনো সময়, যেকোনো স্থান থেকে আপনার পছন্দের বায়োডাটা খুঁজুন এবং dashboard ব্যবহার করুন।
COMING SOON ONGoogle Playআমাদের সম্পর্কে
بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
নিশ্চই সকল প্রশংসা আল্লাহর। আমরা তার কাছে আমাদের অন্তরের অনিষ্ট ও আমাদের কাজের অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনা করি। দুরুদ ও সালাম বর্ষিত হোক রাসুল (ﷺ) এর উপর।বিয়ে মহান আল্লাহপ্রদত্ত বিশেষ এক নিয়ামত ও রাসুল (ﷺ) এর একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ্।
কুরআন ও হাদিসে বিয়েকে পবিত্রতার মাধ্যম, দ্বীনের অর্ধেক ও আর্থিক সচ্ছলতার উপায় হিসেবে উল্লেখ করেছেন। অপরদিকে পাশ্চাত্যবাদের তথাকথিত নারী-পুরুষের সমতাবিধানের এই অসুস্থ প্রতিযোগিতার পিছনে ছুটতে গিয়ে সমাজে নৈতিক অবক্ষয় ঘটছে।
শিক্ষা, চাকরিতে, বিয়েতে পাশ্চাত্যের সভ্যতাবিবর্জিত অপসংস্কৃতির অনুপ্রবেশের মূল কারন ইসলামি শার’ঈ বিধান অনুযায়ী না চলা ও পরিপূর্ণ দ্বীনি শিক্ষার অভাব। এর ফলশ্রুতিতে বিয়ে হয়েছে কঠিন আর যিনা-ব্যভিচার, পরকীয়া, ধর্ষন, আত্মহত্যাসহ বিভিন্ন অবক্ষয়ে সমাজ ভারাক্রান্ত।
অন্যদিকে যারা এই ভয়াবহ ফিতনার যুগে স্রোতের প্রতিকূলে গিয়ে সুন্নাহ আঁকড়ে ধরার জন্য পরিবার ও সামাজিক তথাকথিত রীতিনীতির বিরুদ্ধে সংগ্রাম করছেন তাদের জন্য জীবনসঙ্গী খুঁজে পাওয়াটা যেন অনেক কঠিন হয়ে গিয়েছে।
এ সমস্যা সমাধানের জন্যই আমরা ক’জন গুনাহগার বান্দা ২২ জুন ২০২৪ ঘটক সেবা লক্ষ্মীপুর যাত্রা শুরু হয়।
আল্লাহ’র বিশেষ বরকতে ঘঠক সেবা লক্ষ্মীপুর মাধ্যমে খোঁজ পেয়ে ইতিমধ্যে শত শত বিবাহ সম্পন্ন হবে, আলহামদুলিল্লাহ।
আমাদের লক্ষ্য হচ্ছে, এ ওয়েবসাইটের মাধ্যমে বিয়ের জন্য শারীয়াসম্মত প্লাটফর্ম গড়ে তোলা যার মাধ্যমে পাত্রপাত্রী সন্ধান সহজ করা। জাহেলী সমাজের সকল অপসংস্কৃতি ভেঙ্গে যিনা-ব্যভিচার বন্ধ করে বিবাহে উৎসাহিত করা, পাত্রীর পরিবারের জন্য চিরঅভিশাপ- যৌতুকের বিরুদ্ধে সবাইকে সচেতন করা এবং নগদ মোহরানায় সুন্নাহ সম্মত বিয়েকে প্রচলিত করা।
পাত্র-পাত্রী খুঁজে পাওয়া যেন আরও সহজ হয় এজন্য আমাদের সুদূরপ্রসারী পরিকল্পনা রয়েছে যা নিয়ে আমরা প্রতিনিয়ত গবেষণা করছি। সকল মুসলিম ভাইবোনদের কাছে এ খেদমত দক্ষতার সাথে অতি শীঘ্রই পৌঁছে দিতে চেষ্টা চালিয়ে যাচ্ছি।
আল্লাহ আমাদের নিয়্যত পবিত্র রাখুন, আমাদের সকল নেককাজ সহজ করুন এবং বারকাহ দান করুন। আমিন।
হঁ্যা। ঘটকসেবার মাধ্যমে বিয়ে করলে বিবাহ পরবর্তী চার্জ পরিশোধ করতে হয় । ৩,০০০-২০,০০০ টাকা । আপনি আপনার চাহিদা মত টাকা পরিশোধ করবেন ।
হ্যাঁ, পারবেন। তবে অবশ্যই আপনার অভিভাবকের অনুমতি নিয়ে বায়োডাটা তৈরি করতে হবে।
আমাদের ওয়েবসাইটে বায়োডাটা নূন্যতম আবশ্যকতা নিম্নরূপ-
অভিভাবকের অনুমতি লাগবে।
আপনার বায়োডাটা এপ্রুভ করা হলে নিচের ৯ টি তথ্য গোপন রাখা হবে। বাকি সকল তথ্য সাধারণ ইউজাররা দেখতে পারবে। অর্থাৎ সাধারণ ইউজাররা আপনার বায়োডাটা পড়তে পারবে কিন্ত আপনার পরিচয় জানতে পারবে না।
পাত্র/পাত্রীর নাম
১. অভিভাবকের নাম
২. অভিভাবকের মোবাইল
৩. অভিভাবকের সাথে সম্পর্ক
৪. বায়োডাটা গ্রহণের ইমেইল
৫.আপনার ব্যক্তিগত নম্বর (ঐচ্ছিক)
৬. পিতার নাম
৭. মাতার নাম
৮. পাত্র-পাত্রীর নাম
৯. বাড়ি/এলাকার ঠিকানা
বিস্তারিত জানতে গোপনীয়তা নীতি পড়ুন।